Company Name: Premium Interior Solutions
Location: Dhaka
Job Type: Full-Time
Workplace Type: Full-time
Job ID: IJOB202661990
আমাদের সম্পর্কে
Premium Interior Solutions একটি বুটিক (Boutique) ইন্টেরিয়র ডিজাইন ও টার্নকি এক্সিকিউশন প্রতিষ্ঠান। এটি
Premium Sweets-এর সিস্টার কনসার্ন। প্রতিষ্ঠানটি DuPont™ Corian® Solid Surface (USA)-এর এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ইউরোপিয়ান কিচেন ও ওয়াল প্যানেল, AGT High Gloss Panel, কাস্টমাইজড মডুলার কিচেন এবং সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন ও এক্সিকিউশন সেবার মাধ্যমে দেশের অন্যতম প্রিমিয়াম ইন্টেরিয়র ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আমাদের রয়েছে দক্ষ আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম।
আমরা অনেক কাজ করি না—আমরা বেছে বেছে কাজ করি।
প্রতিটি প্রজেক্টে সর্বোচ্চ মান, নান্দনিকতা, সময়ানুবর্তিতা এবং ব্যক্তিগত যত্ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমাদের ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন উচ্চ আয়ের পরিবার (HNW Families), উদ্যোক্তা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডেভেলপার এবং এমন সব মানুষ, যারা মান, সৌন্দর্য ও দীর্ঘমেয়াদি মূল্যকে সর্বোচ্চ গুরুত্ব দেন। Premium Sweets যেভাবে সততা, গুণগত মান এবং গ্রাহকের আস্থার মাধ্যমে একটি শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হয়েছে, Premium Interior Solutions-ও একই দর্শন নিয়ে বাংলাদেশের প্রিমিয়াম ইন্টেরিয়র খাতে দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে।
এই পদটি কার জন্য?
এটি প্রচলিত অর্থে "সেলস জব" নয়। আমরা এমন একজন পেশাদার খুঁজছি, যিনি মানুষের সঙ্গে সম্পর্ক গড়তে ভালোবাসেন, নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারেন এবং দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্কের মাধ্যমে বড় প্রজেক্ট অর্জন করতে সক্ষম। আপনি যদি মনে করেন:
- মানুষ আপনাকে বিশ্বাস করে,
- আপনি সহজেই নতুন কারো সাথে পরিচয় তৈরি করতে পারেন,
- মানুষকে বোঝাতে পারেন,
- সম্পর্ক ধরে রাখতে পারেন,
- এবং বড় ক্লায়েন্টদের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন,
তাহলে এই সুযোগটি আপনার জন্য।
আপনার মূল দায়িত্ব
আপনার প্রধান কাজ হবে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি করা। আপনি শুধুমাত্র অফিসে বসে ফোন রিসিভ করবেন না। আপনি নিয়মিত মাঠে কাজ করবেন, মানুষের সঙ্গে পরিচিত হবেন এবং Premium Interior Solutions-এর জন্য নতুন ক্লায়েন্ট তৈরি করবেন। আপনার কাজের মধ্যে থাকবে
- আর্কিটেক্টদের সঙ্গে সম্পর্ক তৈরি করা
- নিয়মিত আর্কিটেক্ট ও আর্কিটেকচার ফার্মে ভিজিট করে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলা।
- ডেভেলপারদের সঙ্গে কাজ করা
- বাংলাদেশের প্রথম সারির ২০ টি ডেভেলপার প্রতিষ্ঠানের Sales Office, Customer Relationship Team ও Handover Team-এর সঙ্গে সম্পর্ক তৈরি করা, যাতে নতুন ফ্ল্যাট হস্তান্তরের সময় Premium Interior Solutions সম্ভাব্য ইন্টেরিয়র পার্টনার হিসেবে বিবেচিত হয়।
- Business Referral Network তৈরি করা
- নিজস্ব উদ্যোগে একটি শক্তিশালী Business Referral Network গড়ে তোলা। যোগ্য রেফারেল পার্টনারদের জন্য কোম্পানির অনুমোদিত Referral Incentive Program থাকবে।
Requirements
- Experience: 6-10 years
- Education: bachelor of business administration in marketing
- Skills: technicalsales, technical sales, customer support, technical support
Last Date of Application: 15 September 2026