Interested applicants can apply through google form also. Please go to this link: https://forms.gle/KH5q47AvBZ5oHqU7A
নিয়োগ বিজ্ঞপ্তি
১। বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা-এর Database Management বিভাগে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের নিমিত্তে যোগ্য ও অভিজ্ঞ পুরুষ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
ক। পদের নাম: Senior DBA/DBA (Oracle)
খ। কর্মস্থল: সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH), ঢাকা।
গ। চাকরির ধরন: Full-time।
ঘ। পদের প্রকৃতি: মূলত Monitoring ও Operational Support-ভিত্তিক দায়িত্ব। তবে প্রয়োজনে পূর্ণাঙ্গ DBA দায়িত্ব পালনের সক্ষমতা থাকতে হবে।
২। মূল দায়িত্বসমূহ
ক। হাসপাতালের Production Oracle RAC Environment নিরবচ্ছিন্নভাবে Monitoring করা, যার মধ্যে Database Availability, Performance, Storage ও Backup Status পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত।
খ। Database-সংক্রান্ত Alert, Incident ও Performance সমস্যায় তাৎক্ষণিকভাবে Response প্রদান করা এবং প্রয়োজনে অফিস সময়ের বাইরেও দায়িত্ব পালন করা।
গ। হাসপাতাল Management ও Clinical বিভাগের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিকভাবে SQL Query প্রস্তুত করে প্রয়োজনীয় Report তৈরি করা।
ঘ। Backup ও Recovery (RMAN), Patch প্রয়োগ এবং পরিকল্পিত Database Maintenance কার্যক্রম পরিচালনা করা।
ঙ। Oracle Grid Infrastructure, ASM ও Clusterware-এর সচলতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।
চ। প্রতিরক্ষা স্থাপনার উপযোগী Database Security ও Access Control নিশ্চিত করা।
ছ। Application Team এবং হাসপাতাল প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা।
জ। Shift/On-Call দায়িত্ব পালনকালে যথাযথ Handover Note, Operational Record ও Documentation সংরক্ষণ করা।
৩। প্রার্থীর যোগ্যতা
ক। Computer Science, Software Engineering অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
খ। Oracle DBA হিসেবে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের কার্যকর কর্মঅভিজ্ঞতা থাকতে হবে এবং Oracle RAC, ASM ও Grid Infrastructure বিষয়ে বাস্তব দক্ষতা থাকতে হবে।
গ। দ্রুত ও নির্ভুলভাবে SQL Query লিখতে সক্ষম হতে হবে। বিশেষ করে জরুরি Report-এর চাহিদা পূরণের জন্য তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় Query প্রস্তুত করার সক্ষমতা আবশ্যক।
ঘ। Oracle Database 12c/19c, Performance Tuning এবং Backup/Recovery বিষয়ে কার্যকর জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ঙ। Oracle Certified Professional (OCP) সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলি
ক। প্রার্থীকে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা ও কর্মঅভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা, ধর্ম এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। খামের উপর অবশ্যই “Senior DBA/DBA (Oracle)” পদের নাম উল্লেখ করে Commandant, সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা বরাবর আবেদন করতে হবে।
খ। আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতা ও কর্মঅভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যেকোনো আবেদনপত্র গ্রহণ, বাতিল ও সংরক্ষণসহ অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
গ। প্রার্থীকে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা-এর IT Center-এ সরাসরি অথবা [email protected] ই-মেইল ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬ ও ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্লিপবোর্ড ও কলমসহ সকাল ০৯০০ ঘটিকায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা সেনানিবাসের IT Center-এ উপস্থিত হতে হবে। এ সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও কর্মঅভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
এ বিষয়ে পৃথক কোনো Interview Card ইস্যু করা হবে না।
ঘ। নির্বাচিত প্রার্থীকে হাসপাতালের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Shift-এ দায়িত্ব পালন করতে হবে। এক বছর চাকরি সম্পন্ন হওয়ার পর কর্মদক্ষতা (Performance) বিবেচনায় চাকরির মেয়াদ বর্ধিত করা হতে পারে।
ঙ। নির্বাচিত প্রার্থীকে আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে।
চ। নির্বাচিত প্রার্থীকে কোনো প্রকার রেশন ভাতা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পোশাক ভাতা ইত্যাদি প্রদান করা হবে না।
Interested applicants can apply through google form also. Please go to this link: https://forms.gle/KH5q47AvBZ5oHqU7A
Combined Military Hospital (CMH)
This job post was sourced from LinkedIn Jobs While we strive to bring you the latest opportunities, Niyog has not verified this listing and cannot take responsibility for its accuracy or any outcomes related to it. Please review the details carefully and apply at your own discretion.