Ahmmodia Rice and Flour Mill logo

Customer Relationship and Recovery Manager

Ahmmodia Rice and Flour Mill
20,000 - 35,000 BDT / monthly
Full Time (On-site)
1-3 years
1 position

Job Description

প্রধান দায়িত্বসমূহ

বর্তমান ও সম্ভাব্য ডিলার, পাইকার, বেকারি, হোটেল এবং অন্যান্য ব্যবসায়িক গ্রাহকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সরাসরি মার্কেট ভিজিট করা।

EURO Flour ব্র্যান্ডের প্রচার, বাজারে গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং নতুন গ্রাহক তৈরিতে কাজ করা।

পুরোনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন এবং নিষ্ক্রিয় গ্রাহকদের পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া।

গ্রাহকভিত্তিক বকেয়া হিসাব বুঝে নিয়মিত যোগাযোগ, সরাসরি সাক্ষাৎ ও আলোচনার মাধ্যমে আদায়ের ব্যবস্থা করা।

দীর্ঘদিনের পুরোনো বকেয়ার জন্য পৃথক Recovery Plan তৈরি করে ব্যবস্থাপনার অনুমোদন অনুযায়ী কাজ করা।

গ্রাহকের Payment Commitment সংগ্রহ, লিখিত/রেকর্ডভিত্তিকভাবে সংরক্ষণ এবং নির্ধারিত তারিখে Follow-up করা।

ঝুঁকিপূর্ণ ও দীর্ঘদিন বকেয়া থাকা গ্রাহক চিহ্নিত করে ব্যবস্থাপনাকে নিয়মিত রিপোর্ট করা।

বাজারে প্রতিযোগী ব্র্যান্ডের মূল্য, অফার, পণ্যের মান, গ্রাহকের চাহিদা ও মতামত সংগ্রহ করা।

Accounts, Sales ও Management-এর সঙ্গে সমন্বয় করে বকেয়া আদায় এবং গ্রাহক সমস্যার সমাধানে কাজ করা।

প্রতিদিন Market Visit, Collection, Recovery ও Customer Feedback Report জমা দেওয়া।

মাসিক Recovery, Customer Visit এবং Brand Development Target অর্জন করা।

Requirements

Collection, Recovery, Microfinance, NGO Field Operations, Sales অথবা Customer Relationship-এ বাস্তব অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিশেষ করে NGO/Microfinance প্রতিষ্ঠানে মাঠকর্মী, ক্রেডিট/লোন অফিসার বা রিকভারি/কালেকশন কার্যক্রমে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

FMCG, Flour/Feed, Food, Wholesale Distribution অথবা B2B Sales-এর অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আমরা কেমন প্রার্থী চাই

প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, দায়িত্বশীল, ধৈর্যশীল ও সাহসী হতে হবে। নিয়মিত মাঠ পর্যায়ে কাজ এবং গ্রাহকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার মানসিকতা থাকতে হবে। যোগাযোগ ও Negotiation Skill ভালো হতে হবে। কঠিন পরিস্থিতিতেও পেশাদারভাবে গ্রাহকের সঙ্গে কথা বলে সমাধান বের করার সক্ষমতা থাকতে হবে। Target অনুযায়ী কাজ করার মানসিকতা এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার আগ্রহ থাকতে হবে।

ফেনী ও আশপাশের বাজার সম্পর্কে ভালো ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

This job post was sourced from Shomvob Jobs While we strive to bring you the latest opportunities, Niyog has not verified this listing and cannot take responsibility for its accuracy or any outcomes related to it. Please review the details carefully and apply at your own discretion.

Job Information

Posted 5 days ago
Deadline 2 weeks left
Job ID 25760
Ahmmodia Rice and Flour Mill logo

Ahmmodia Rice and Flour Mill

1
Active Jobs